1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দেশের ২২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

দেশের ২২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক : মাঘের শীত এবার থাবা বসিয়েছে রাজধানী ঢাকায়। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ অনুভব করেছে রাজধানীবাসী। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ দিনাজপুর এবং বদলগাছীতে ৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। দেশের ২২ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা এই মাসজুড়েই থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। ১০ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নেমে যাওয়ায় উত্তরাঞ্চলের বারো জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে জেলা প্রশাসন।

কর্মব্যস্ত রাজধানীও যেন মাঘের শীতে কিছুটা থমকে গিয়েছে। সকালের আকাশে দেখা যায়নি রোদের ঝিলিক। উল্টো মেঘাচ্ছন্ন আকাশ আর ঠান্ডা বাতাস অনেকটাই কাবু করে ফেলেছে কর্মব্যস্ত মানুষকে। ঠান্ডায় রাস্তায় মানুষের চলাচলও আজ কিছুটা কম। ঢাকায় সোমবার চলতি বছরে শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা রাতে আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুর ও নওগার বদলগাছিতে ৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। উত্তরাঞ্চলের বারো জেলার তাপমাত্রা নেমেছে ১০ডিগ্রীর নীচে। এসব জেলায় বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়াও যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলা সহ রংপুর এবং রাজশাহীর সব জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এসব এলাকায় হাঁড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। বেশি বিপাকে খেটে খাওয়া সাধারণ মানুষ।

২৪ ও ২৫ জানুয়ারির দিকে ঢাকা বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়ে ঠান্ডা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews