1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দেশ ব্যাপী নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে যশোরে আইনজীবীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দেশ ব্যাপী নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে যশোরে আইনজীবীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৪৬ Time View

পারভেজ আলী মোহর স্টাফ রিপোর্টার যশোর: দেশ ব্যাপী শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি ও গণহত্যা বন্ধের দাবিতে যশোরের তরুণ আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছে। সাধারণ আইনজীবী ও মানবাধিকার কর্মীদের ব্যানারে আজ দুপুর ১টায় যশোর জজ কোর্ট মোড় থেকে মিছিলটি বের করা হয়।
বিশিষ্ট আইনজীবী তুহিন বালুচের নেতৃত্বে শতাধিক আইনজীবী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের দড়াটানা, বকুলতলা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হয়ে যশোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
এসময় আইনজীবী নেতা আবু মুরাদ, অ্যাডভোকেট মোক্তাদিরুল হক মুক্তা, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, অ্যাডভোকেট মোস্তাফা কামালা মিন্টু বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনকে সরকার দুরদর্শিতার অভাবে ভিন্নখাতে প্রবাহিত করেছে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোন আন্দোলনে এত শিক্ষার্থী নিহত হয়নি। নিহত হয়েছে শিশুসহ সাধারণ মানুষও। ফলে এটি একটি গণহত্যায় পরিণত হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তসহ সরকারের পদত্যাগ দাবি করেন তারা। একইসাথে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি বন্ধের আহবান জানান তারা 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews