1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
দৌলতপুরের খলসী ইউনিয়নে ঈগলের ডাকে জনতার ঢল - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

দৌলতপুরের খলসী ইউনিয়নে ঈগলের ডাকে জনতার ঢল

  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

জুয়েল রানা,মানিকগঞ্জ থেকে:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতন্ত্র প্রার্থী মানিকগঞ্জ-১ আসনের জনপ্রিয় ব্যাক্তি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচনের সুযোগ দিয়েছেন। আজ আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমার মার্কা ঈগল। শুধু তাই নয়, এবার মানিকগঞ্জ-১ আসনে ঈগল হলো উন্নয়নের মার্কা ও একমাত্র ভরসা। আজকের হাজার হাজার লোক প্রমাণ করে আপনারা আমাকে ও ঈগল মার্কাকে কত ভালবাসেন। আমি এই ভালোবাসা নিয়েই আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সবার অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমার বিশ্বাস, আমার নির্বাচনী এলাকার আপামর জনগণ ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দিবেন। আমার নির্বাচনী এলাকার ভোটাররা ঈগলে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়ে সংসদে পাঠাবেন। এ ছাড়াও জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানাবেন বলে আমি বিশ্বাস করি।তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আমাকেই বেছে নিবেন। আমি নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট সহ নদী শাসনের ব্যাপক উন্নয়ন ঘটাতে চাই। দৌলতপুর থেকে খলসী ইউনিয়নের সড়ক রাস্তা নির্মাণ করায় প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আপনারা ৭ জানুয়ারি দলবদ্ধ ভাবে ভোট কেন্দ্রে যেয়ে আপনাদের মূল্যবান ভোট দিবেন। আমি আপনাদের কাছে ঈগল মার্কার ভোট চাই।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কাসেম,দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফরিদ আহমেদ,বাচামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ,বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন,খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেনে,দৌলতপুর সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফিক,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুমন,সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা,সদ্য সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews