নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের পর এবার বসতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ৩০শে জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আহবান করেছেন। আজ সোমবার (১৫ই জানুয়ারি) সংসদ সচিবালয়ের পরিচালক তারিক মাহমুদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, ওইদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয় পায় আওয়ামী লীগ। নিরঙ্কুশ এই জয়ের পর এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে।
সংবিধান অনুযায়ী আগামী ২৯শে জানুয়ারি পর্যন্ত একাদশ সংসদের মেয়াদ রয়েছে। চলতি সংসদের মেয়াদ শেষে তাই ৩০ জানুয়ারিই বসতে যাচ্ছে নতুন সংসদের প্রথম অধিবেশন।