1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ধীরে চলো নীতিতে বিএনপি - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

ধীরে চলো নীতিতে বিএনপি

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর আন্দোলনে আপাতত ধীরে চলো নীতিতে এগুচ্ছে বিএনপি। মাঠে সক্রিয় হতে কিছুটা সময় নিতে চাইছে দলটির হাইকমান্ড। তবে, জোটের শীর্ষ নেতারা জানান,  ইস্যুভিত্তিক কর্মসূচি চূড়ান্তের পাশাপাশি ক’দিনের মধ্যেই ‘গণতন্ত্রের জন্য গণসাক্ষর’ নামে জনগণকে সম্পৃক্ত করতে নতুন কর্মসূচি আসবে।

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে গেলো দেড় বছর রাজপথে সক্রিয় ছিল বিএনপি নেতৃত্বাধীন জোট। বিভাগীয় সমাবেশ, পদযাত্রা, গণমিছিল, হরতাল, অবরোধের পর অসহযোগের ডাক দিয়েও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ে সফল হয়নি বিরোধ জোট। দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর এখন নতুন কর্মপরিকল্পনা ঠিক করছে জোটের হাইকমান্ড। বিএনপি সহিংসতার তকমা এরিয়ে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমেই সরকারকে চাপে রাখতে চায় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

নতুন কর্মসূচিতে যাওয়ার আগে প্রথম পর্যায়ের আন্দোলনের ভুল-ত্র“টি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। জানুয়ারি মাসটা দেখে আবারও সক্রিয় হতে চায় বিএনপি। তবে, যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না জানান, কর্মসূচিতে বিরতি দিতে নারাজ তারা। সপ্তাহখানেকের মধ্যে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা জানান তিনি।

আওয়ামী লীগ সরকার গঠন করলেও সামনের দিনগুলো তাদের জন্য মসৃণ হবে না বলেও মনে করেন বিএনপি জোটের এই শীর্ষ নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews