1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নওগাঁর বদলগাছীতে প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ম্যানেজ করে টি.আর প্রকল্পের টাকা আত্নসাত করেছে সাবিনা ইয়াসমিন নিলু - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ম্যানেজ করে টি.আর প্রকল্পের টাকা আত্নসাত করেছে সাবিনা ইয়াসমিন নিলু

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ১৫৯ Time View

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর বদলগাছীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজের বিনিময়ে টাকা (টি,আর) সংস্কার কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক উন্নয়নের অধীন বাস্তবায়িত প্রকল্পের কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ম্যানেজ করে টাকা উত্তোলন করেছে প্রকল্প বাস্তবায়ন সভাপতি। প্রকল্প বিষয়ে উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রকল্পে কোন কাজ না করে তদারকি কর্মকর্তাদের যোগসাজশে বরাদ্দকৃত টাকা পকেটস্থ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে প্রকল্প সভাপতির বিরুদ্ধে।
উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণ কাজে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।আর এই প্রকল্পের জন্য সাবিনা ইয়াসমিন নিলু কে প্রকল্প সভাপতি করে কোন কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মইনুল ইসলামকে ম্যানেজ করে সমুদয় টাকা উত্তোলন করা হয়েছে।

প্রকল্প সভাপতি সাবিনা ইয়াসমিন নিলু বলেন, উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণ কাজে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।প্রকল্প কাজের মেয়াদ শেষ হয়েছে।এখনো কাজ করা হয়নি।

সরকারি পরিপত্র অনুযায়ী টি,আর প্রকল্পের কাজ করার সময় প্রকল্পের নাম, টাকার পরিমাণ ইত্যাদি উল্লেখ করে সাইনবোর্ড দেওয়ার কথা থাকলেও তা টাঙানো হয়নি। চুক্তি অনুযায়ী রাস্তার কাজ করা হয়নি।

এলাকাবাসী বলেন, বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণের এখনো কোন কাজ করা হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ময়নুল ইসলাম বলেন, আমি কিছু বলতে পারবো না।আপনাদের যা ইচ্ছা তাই করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews