1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নওগাঁ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

নওগাঁ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪৪ Time View

 

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ 

 

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা বিএনপির উদ্যোগে ১৪ ও ১৫ আগষ্ট বুধবার ও বৃহস্পতিবার সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়। ধামইরহাট পৌর বিএনপি’র আহবানে নওগাঁ-২ আসনের সাবেক সফল এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের নেতৃত্বে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে তিনি খুনি হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। এবং যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানান। এ সময় ধামইরহাট উপজেলা বিএনপি নেতা এম ওয়াদুদ, মো. হানজালা, পৌর বিএনপি নেতা শহিদুর রহমান সরকারসহ পৌর বিএনপি, উপজেলা যুবদল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় মতপার্থক্যের কারণে ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চপল চৌধুরীর নেতৃত্বে বাজারের নিমতলী মোড়ে একই দাবীতে আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাহবুবুর রহমান চৌধুরী দলীয় নেতা কর্মীদের প্রচন্ড মনোবলের সাথে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানাননওগাঁ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews