
নিজস্ব প্রতিবেদক : আন্দোলনে অতীতের ব্যর্থতা ঘুঁচিয়ে নতুন বছরের শুরুতেই রাজনৈতিক বিজয় অর্জন করতে চায় বিএনপি। লক্ষ্য অর্জনে নেতাকর্মীরা সাংগঠনিকভাবে প্রস্তুত বলে জানান দলটির কেন্দ্রীয় নেতারা। মামলা ও সরকারের কঠোর অবস্থানের বিপরীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকাকেই আন্দোলনের সফলতা মনে করছেন তারা।
আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে ক্ষমতার বাইরে থাকা বিএনপি নানা চড়াই-উৎরাই পেরিয়ে দ্বাদশ এখন সংসদ নির্বান বর্জনে মানুষকে আহবান জানাচ্ছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে বিভাগীয় সমাবেশ, পদযাত্রা, গণমিছিল, গণঅনশন কর্মসূচি পালন করেছে দলটি।
২৮শে অক্টোবর মহাসমাবেশ পন্ডের পর দুইমাসে পাঁচদিন হরতাল, ২৩দিন অবরোধ পালন শেষে অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করছে তারা। তবে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যসহ বহু নেতাকর্মীর গ্রেপ্তার ও মামলা এবং প্রায় ১৩শ’ নেতাকর্মী সাজার মুখে পড়লেও রাজপথের কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতিকে সফলতা হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই রোডম্যাপ অনুযায়ী লক্ষ্য অর্জনে আশাবাদী তারা।
নির্বাচনের বাকি এক সপ্তাহেরও কম সময়। বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও ে আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, নতুন বছরের শুরুতেই আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্যে নেয়ার টার্গেট দলের নীতিনির্ধারকদের।
২০১৪ এবং ২০১৮ সালের তিক্ত অভিজ্ঞতা কাটিয়ে এবার কতটুকু সফল হতে পারবে ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি, তা সময়ের ওপরই নির্ভর করছে।
Leave a Reply