1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
‘নতুন বাংলাদেশ গড়ব মোরা’ গাইলেন রওশন এরশাদ - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

‘নতুন বাংলাদেশ গড়ব মোরা’ গাইলেন রওশন এরশাদ

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫১ Time View

জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় বক্তব্য শেষে গান গাইলেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ।

শুক্রবার বিকালে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময়সভায় বক্তব্য দেওয়ার পর তিনি গান গাওয়ার ইচ্ছা পোষণ করেন।

এ সময় এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ মাইক এগিয়ে দিলে ভাঙা গলায় রওশন জাতীয় পার্টির দলীয় সংগীত গাইতে শুরু করেন।

তিনি গেয়ে উঠেন— নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। পরে উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে গলা মেলান।

এর আগে রওশন এরশাদ বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুকে মুছে ফেলতে চায়, তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন। আরও উপস্থিত ছিলেন- জাপার রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews