
নিজস্ব প্রতিবেদক : নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণ করে মানুষের জীবনযাত্রার ব্যয়ে স্বস্তি ফেরানোর উদ্যোগ থাকবে নতুন বছরের মূদ্রানীতিতে। এমনই আভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুএকদিনের মধ্যেই চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হবে। কৃষি উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়ানো ও ডলারের বাজারে অস্থিরতা কমাতে মূদ্রানীতিতে বিশেষ উদ্যোগ নেয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা।
গেল বছর মূল্যস্ফীতি দেশের সাধারণ মানুষের জীবনযাপনের খরচ বাড়িয়ে দেয়। একই সময়ে ছিল আমেরিকান ডলারের সংকটও। চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারেনি ব্যাংকগুলো। লাগাম টানা হয় আমদানি বাণিজ্যে। এতে সামষ্টিক অর্থনীতিতে চাপের মধ্য দিয়ে শুরু হয় নতুন বছর।
এমন বাস্তবতায় চলতি সপ্তাহেই বাংলাদেশ ব্যাংক ঘোষণা করবে চলতি অর্থবছরের শেষার্ধের মুদ্রনীতি। তবে অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও সালেহ উদ্দিনের মতে, এবারের মুদ্রানীতি হবে বেশ চ্যালেঞ্জিং।
মূল্যস্ফীতি কমানো, ডলারের সংকট মোকাবিলা ও বিনিয়োগ বাড়াতে মুদ্রানীতিতে নতুন উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তারা।
গত মুদ্রানীতি বাস্তবায়ন এবং এর সুফল কতটুকু মিলেছে সে বিষয়টাও নজরে আনতে হবে বলে মনে করেন এই দুই অর্থনীতিবিদ।
Leave a Reply