1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নিজ বাড়িতে ফাঁস নিলেন প্রধান শিক্ষক - www.khojbd24.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

নিজ বাড়িতে ফাঁস নিলেন প্রধান শিক্ষক

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২ Time View

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে নিজ বাড়িতে এ ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত প্রভাত চন্দ্র বর্মণ নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে। তিনি শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার। এসব টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুশ্চিতায় তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তারপরও তদন্তসাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews