মোঃ রয়িসুল সরকার রোমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি: নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরনে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক ভিন্নমাত্রার অভিযান পরিচালনা করেন।
আজ ৩ ডিসেম্বর ২০২৩ইং রোজ রবিবার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা বাজারে সকাল ১০.০০ ঘটিকার সময়, আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ স্বপন চন্দ্র সরকার এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
প্রাণিসম্পদ অফিসার ডাঃ স্বপন চন্দ্র সরকার বলেন "নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরনে, আদিতমারী উপজেলার প্রত্যেকটি বাজারে একটি করে কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিদিন পশু জবাই করার আগে পরীক্ষা করে দেখবে খাওয়ার উপযোগী কিনা।"
এ সময় উপস্থিত ছিলেন মহিষখোচা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী। আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী সাইফুল্লাহ মিঞা।মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন "এই রকম কার্যক্রম চলমান থাকলে ভোক্তাদের শতভাগ নিরাপদ প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ হবে।"
আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ স্বপন চন্দ্র সরকার আরো জানায় "আমাদের জানায় এই অভিযান পরিচালনা করার আগে, প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, বাজার কমিটি, মাংস ব্যবসায়িক কমিটিকে নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে চিঠি প্রদান করা হয়।"