1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নির্বাচনে কোনো ধরনের হট্টগোল বরদাশত করা হবে না: শেখ ফজলে শামস পরশ। - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

নির্বাচনে কোনো ধরনের হট্টগোল বরদাশত করা হবে না: শেখ ফজলে শামস পরশ।

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৫৭ Time View

মোঃ খাইরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার:যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘নির্বাচনে কোনো ধরনের হট্টগোল বরদাশত করা হবে না। এক্ষেত্রে জিরোটলারেন্স। যেকোনো ধরনের সংঘাত পরিহার করতে হবে। হট্টগোল কিংবা সংঘাত যদি হয় তাহলে কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হয়না। গ্রহণযোগ্যতার মাপকাঠি একেক মানুষের কাছে একেক রকম। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা সদরের কিবরিয়া চত্ত্বরে আয়োজিত সমাবেশে যুবলীগ চেয়ারম্যান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আপনারা নৌকাতেই ভোট দেবেন। অনেক দুঃসময়েও নৌকায় ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রীর আপনাদের প্রতি আস্থা আছে।

তিনি আরও বলেন, করোনার প্রকোপ থেকে এখনো অনেক দেশ উঠে আসতে পারেনি। সেকারণে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করার জন্য অভিজ্ঞ, সাহসী ও সৎ জনপ্রতিনিধি আপনাদের দরকার। এক্ষেত্রে অ্যাডভোকেট মাহবুব আলীর কোনো বিকল্প নেই।

উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাসেমের পরিচালনায়
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুবলীগের কেন্দ্রীয় উপ তথ্য ও গবেষণা সম্পাদক মিছির আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি সফিকুজ্জামান হিরাজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews