
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটি আরও বলেছে নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের অনড় অবস্থান দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জিম্মিদশা প্রকট করেছে।
আজ বুধবার সকালে, রাজধানীর মাইডাস সেন্টারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটি এসব কথা বলে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এবার সংসদে ব্যবসায়ীদের আধিপত্য বেড়েছে। যা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে স্বার্থের দ্বন্দ্ব ও নীতি-দখলের ঝুঁকি বাড়ালো। অর্থবহ রাজনৈতিক প্রতিপক্ষহীন নির্বাচনে সরকার দলের প্রার্থীর সাথে একই দলের ‘স্বতন্ত্র’ ও অন্য দলের সরকার সমর্থিত প্রার্থীদের নির্বাচন বলেও প্রতিবেদনে বলা হয়।
Leave a Reply