1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নোয়াখালীতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন

নোয়াখালীতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৭৯ Time View

আহসান হাবীব স্টাফ রিপোর্টার : “সুস্থ দেহ সুস্থ মন, সমৃদ্ধ জাতি গঠন ” – এই স্লোগানে সোমবার দিনব্যাপী নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে নারী পুরুষ শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ।

পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু।

বিশেষ অতিথি ছিলেন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার, অনুষ্ঠান আয়োজক কমিটির উপদেষ্টা এনামুল হক বাপ্পা, নোয়াখালী পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরীসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সমাজ থেকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা কমে যাওয়ার কারণে আমাদের যুব সমাজ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি ও ডিজিটাল ডিভাইস আসক্তিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তাই সুস্থ-সবল যুবসমাজ গঠনে এ ধরনের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এছাড়াও বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে খেলাধুলার বিকল্প নেই ।’

ক্রিড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ছেলেদের ৮০০ মিটার দৌড়, মোরগ লড়াই, চোখ বেঁধে পাতিল ভাঙ্গা, বস্তার মধ্যে পা রেখে দৌড় প্রতিযোগিতা, রশি টানা, কাবাডি খেলা, ফুটবল প্রতিযোগিতা; অপরদিকে মেয়েদের অংশগ্রহণে বালিশ খেলা, শিশুদের জন্য ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, অংক দৌড়সহ প্রায় তিরিশটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
.
দিনব্যাপী খেলাধুলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews