1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
নৌকা পাওয়া প্রার্থীর অনুসারীদের আনন্দ মিছিল - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নৌকা পাওয়া প্রার্থীর অনুসারীদের আনন্দ মিছিল

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৬১ Time View

ডেস্ক প্রতিবেদন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে তাদের কর্মী সমর্থকরা। অনেক স্থানে মিষ্টি বিতরণ মানুষের মধ্যে করা হয়। পছন্দের প্রার্থীদের মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা। আবার মনোনয়ন বঞ্চিত হওয়ায় কয়েক জায়গায় বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা।

আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়ন পাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে তাদের কর্মী সমর্থকরা।

ময়মনসিংহ ৪ আসনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে মনোনয়ন দেয়ায় ঢাক- ঢোল পিটিয়ে আনন্দ মিছিল করে তার সমর্থকরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সিলেট ৪ আসন থেকে ইমরান আহমদ অষ্টমবার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

জামালপুরের ৫টি সংসদীয় আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর আনন্দ মিছিল করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের বকুলতলায় দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

নড়াইলে মাশরাফি বিন মাের্তুজার সমর্থকরা নড়াইল শহর ও লোহাগড়া এলাকায় ব্যান্ডদল নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা, মিষ্টি বিতরণ, আতশবাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করে।

ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে আবারো মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ।

পটুয়াখালীর ৪ টি আসনে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছে তাদের সমর্থকরা।

চাঁদপুর তিন আসনে দীপু মনি মনোনয়ন পাওয়ায় নতুন বাজার কদমতলা এলাকায় তার বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তবে, কয়েকস্থানে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা। খুলনা-৩ আসনে বেগম মন্নুজান সুফিয়ানকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ করে তার সমর্থকরা। এসময় মনোনয়ন পাওয়া এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ করে তার কর্মী ও সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews