
উপ-সম্পাদক তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড়ে রাত আনুমানিক ১ টার সময় তেতুঁলিয়া জাতীয় সড়ক অমর খানা সেতু মোড়ে নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইউএনওসহ আহত তিন নিহত এক।জানাযায় পঞ্চগড় সদরের অমর খানা চাওয়াই সেতু মোর ঘুরতেই তেতুঁলিয়া ইউএনও এর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে গাড়িটি খাদে পড়ে যায়।
এতে করে নিহত হয় একজন এবং তেতুঁলিয়া ইউএনওসহ আহত হন আরো তিন জন। আহতরা তেতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি (৩৩), সমাজ সেবা অফিসার আল আমিন (৩১), তিন তেতুঁলিয়ার আইসিটি সহকারী প্রগ্ৰামার এপি নবিউত করিম সরকার (৩০) । ঘটনা স্থলে মৃত্যু হয়েছে উপজেলা ইঞ্জিনিয়ার এল,জি,ইডি, প্রকৌশলী আবু সাঈদ, জানাযায় আবু সাঈদ এর বাড়ি ঠাকুরগাঁও জেলা। তবে দুর্ঘটনার কারন এখনো খুঁজে পাওয়া যায়নি।
Leave a Reply