1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
পেটে ইয়াবা বহনকারী নারী আটক - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

পেটে ইয়াবা বহনকারী নারী আটক

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৫৮ Time View

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় পেটে ইয়াবা বহনকারী এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উত্তরা-৩ নম্বর সেক্টর থেকে জান্নাতুল ফেরদৌস ববি ও এক শিশুকে আটক করে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

উত্তরা বিভাগীয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাউদ্দিন বলেন, ‘জিজ্ঞাসাবাদে উভয়েই এলোমেলো কথাবার্তা বলতে থাকে। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে অভিনব কায়দায় পেটে পলিথিন ও কালো স্কচটেপে মোড়ানো ইয়াবা ট্যাবলেট বহনের বিষয়টি জানায় তারা। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অফিসার ও ফোর্সসহ আসামি জান্নাতুল ফেরদৌস ববি ও এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে পরীক্ষা-নিরীক্ষা করে ও তাদের পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে ওষুধ প্রয়োগ করে আসামি জান্নাতুল ফেরদৌস ববি ও ওই শিশুর পায়ুপথের মাধ্যমে পলিথিন ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক হওয়া আসামি ও ওই শিশু জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী। অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট মুখের মাধ্যমে অভিনব কায়দায় পেটে ঢুকিয়ে বিমান যোগে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসে। তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে ইয়াবা ক্রয়-বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews