1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
পোরশায় মাসিক সমন্বয় সভা ও চেয়ারম্যানগণের সংবর্ধনা - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

পোরশায় মাসিক সমন্বয় সভা ও চেয়ারম্যানগণের সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৫৬ Time View


জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর পোরশায় পুনঃনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী হজ্ব থেকে ফিরে শপথ গ্রহণের পর আজ মাসিক সমন্বয় সভায় উপস্থিত হন ।
আজ বুধবার ৩১ জুলাই ২০২৪ বেলা ১১ টা পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ আদনান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুনঃনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান। পুনঃনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শপথ গ্রহণের পর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন এবং জনগণের সেবা করার উদ্দেশ্যে তার চেয়ারে বসেন। সভা শুরু হওয়ার পূর্বেই সভাপতি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
কোটা সংস্কার আন্দোলনের নামে যারা দেশের সম্পদ নষ্ট করেছে ভাঙচুর করেছে তারা কখনো দেশের উন্নয়ন চায়না। উপজেলার সকলকে এ আন্দোলনে কাউকে উস্কে দেওয়া থেকে বিরত থাকবেন বলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমন্বয় সভায় সভাপতি দপ্তরের প্রত্যেক কর্মকর্তাকে কাজের গতি নিয়ে বিবৃতি প্রদানে নির্দেশ করেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাল্যবিবাহ প্রতিরোধে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে উদ্দেশ্য করে তিনি বলেন কোন তথ্য চাইলে দেন না বলে এই অভিযোগও করেন।
পরে আইন-শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। এতেও উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন। থানা কর্মকর্তা আতিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এ মাসে তিনটি মাদকের মামলা হয়েছে, এনজিও কর্মকর্তার সহ সকলকে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কাউকে উস্কিয়ে বা এ বিষয়ে আলোচনা না করারও অনুরোধ জানান।
পরিশেষে, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে সকালে রেলী বের করেন ও পরে উপজেলা চেয়ারম্যান উপজেলা মসজিদের পাশের পুকুরে পোনা অবমুক্ত করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, প্রকৌশল কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সকল কর্মকর্তা পোরশা মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews