1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪ Time View

নড়াইলের কালিয়ায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার কলামনখালী গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, কালিয়া উপজেলার ওই শিশু স্থানীয় বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার মাকে খোঁজার উদ্দেশে শুক্রবার সকাল ১০টার দিকে সে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে কলামনখালী গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।

শিশুটির কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেন। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি। মেয়েটি অসুস্থ ও ছোট। এ কারণে যে ঘটনা ঘটিয়েছে তার নাম বলতে পারছে না। তবে পুলিশ তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews