1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যায় গণভবনে ১৪ দলের সভা - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যায় গণভবনে ১৪ দলের সভা

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রোববার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শরিকরা জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে উন্মুখ হয়ে আছে। অবশেষে তার অবসান হতে যাচ্ছে ।

এরইমধ্যে জোটের সমন্বয়কের কাছে আলাদা আলাদাভাবে জোট সঙ্গীরা আসনের চাহিদা জানিয়েছেন।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জোটের আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৭ তারিখের আগেই এই আসন ভাগাভাগি সম্পন্ন হবে। এমনকি জাতীয় পার্টির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও জাতীয় পার্টি কোনো আসন ভাগাভাগির বিষয়ে কথা বলেনি। আশা করব তারা নিজ শক্তিতে নির্বাচন করবে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকেই ১৪-দলীয় জোট একসঙ্গে নির্বাচন করে আসছে। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও শরিক দলের আট নেতা নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও জোটের শীর্ষ নেতারা নৌকা প্রতীকেই ভোট করার আগ্রহ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews