নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে জয় লাভ করে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাই।’
তিনি আরও জানান, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। আমরা বাংলাদেশের সাথে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, এবং অন্যান্য সকল ক্ষেত্রে কাজ চালিয়ে যেতে প্রতিশ্র“তিবদ্ধ। আমাদের সহযোগিতাকে বিস্তৃত এবং আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি চুক্তির আলোচনা শীঘ্রই শুরু হবে। এই চুক্তি আগামী বছরগুলিতে আমাদের সম্পর্কের জন্য একটি শক্ত কাঠামো তৈরি করবে।
ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসনকে সমুন্নত রাখতে বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাবে বলেও জানান সংস্থাটির প্রেসিডেন্ট।