1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
প্রশাসনে রদবদল - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

প্রশাসনে রদবদল

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ Time View

প্রশাসনে এক যুগ্মসচিবকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে অপর এক যুগ্মসচিবকে ওএসডি করা হয়েছে। এছাড়া খুলনার দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, যুগ্মসচিব মো. শহীদুজ্জামানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বদলি করা হয়েছে। উল্লেখ্য, তিনি ওই বিভাগে সংযুক্ত ছিলেন। একই আদেশে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক মো. সেলিম আখতারকে ওএসডি করা হয়েছে।

পৃথক আদেশে খুলনার দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য ঢাকার বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews