1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
প্রার্থীতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ জনের আপিল - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

প্রার্থীতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ জনের আপিল

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৬১ Time View

নিজস্ব প্রতিবেদক : ঋণ ও বিল খেলাপীসহ নানা কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের তাদের মধ্যে প্রথম দিনে ৪২ জন নির্বাচন কমিশনে আপিল আবেদন করছেন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ও শুনানি ১৫ই ডিসেম্বর পর্যন্ত। আপিলে প্রার্থিকা ফিরে পাবেন বলে আশা আবেদনকারীদের। অন্যথায় উচ্চ আদালতে যাওয়ার কথা জানান অনেকে।

জাতীয় সংসদের ৩শ’ আসনে ২ হাজার ৭শ ১৬ প্রাথীর জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। মঙ্গলবার ঢাকার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন নেয়া শুরু হয়েছে।

নির্বাচন ভবনে ১০টি অঞ্চলের জন্য আলাদা বুথগুলোতে ছিলো প্রাথীদের চাপ। কেউ এসেছেন আপিল আবেদন করতে, আবার কেউ এসেছেন আবেদনের সঠিক নিয়ম জানতে আইনজীবীর পরামর্শ নিতে।

প্রার্থিতা বাদ পড়ার বেশিরভাগই কারণ ছিলো ১ শতাংশ ভোটার সাক্ষ্য না থাকা। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, ভোটারকে ভয়-ভীতি দেখিয়ে এমন কাজ করা হয়েছে এবার প্রমাণসহ কাগজ জমা দেয়া হয়েছে।

এছাড়া, বকেয়া বিল ও ঋণখেলাপির কারণে বাদপড়া ও দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা বলেন, সামান্য ভুলের জন্যও মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

আপিলে সঠিক রায় না পেলে উচ্চ আদালতে যাবেন বলে জানান কেউ কেউ। ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন গ্রহণ এবং ১০ ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত শুনানি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews