1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ফিলিস্তিনের নিপীড়িতদের পাশে আছে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ফিলিস্তিনের নিপীড়িতদের পাশে আছে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৪ Time View

বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত জোরালো ও সুস্পষ্ট।

সোমবার কাতারভিত্তিক আলজাজিরা অ্যারাবিকে গাজায় ইসরাইলি দখলদারিত্ব, গণহত্যা ও ফিলিস্তিনের বিপক্ষে ইসরাইলের অপতথ্য প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

আলী আরাফাত বলেন, গাজায় ইসরাইলের বর্বর হত্যাকাণ্ড জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। এই হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং বিশ্বকে সত্য জানাতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় মানবিক প্রবেশাধিকার নিশ্চিত, অবৈধ দখলদারিত্ব বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকর করার উদ্যোগ নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, গাজায় যা ঘটছে তা ধর্ম, দেশ, জাতিসত্ত্বার ঊর্ধ্বে। সেখানে মানবিকতা পরাজিত হচ্ছে। সেখানে অবিশ্বাস্যভাবে নারী-শিশু হত্যা করা হচ্ছে। বেসামরিক ব্যক্তিরা গণহত্যার শিকার হচ্ছে। এ বিষয়ে পক্ষে-বিপক্ষে বিবৃতিতে না গিয়ে, বিতর্ক না করে বিশ্বের কাছে সত্য তুলে ধরতে হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ২৩ ফেব্রুয়ারি ওআইসি সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি তার ঢাকা ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews