নিজস্ব প্রতিবেদক : দেশে বছরে ৯১ হাজার ২৫০ কোটি টাকার সোনা ও হীরা চোরাচালান হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস।
সোমবার (৩রা জুন) রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্স এ বাজুস কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাজুসের নেতারা।
তারা বলেন, সবচেয়ে বেশি চোরাচালান হয় দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী জেলা দিয়ে। এসব অঞ্চলে গোয়েন্দা সংস্থার নজরদারির বাড়ানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো অভিযানের দাবি জানান সংগঠনের নেতারা। তারা বলেন, সোনা চোরাচালানের কারণে প্রচুর টাকা হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশে পাচার হচ্ছে।