1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বন্ধ ঘোষণা করা ঘুমধুম সীমান্তের ৫টি স্কুল খুলবে বুধবার - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

বন্ধ ঘোষণা করা ঘুমধুম সীমান্তের ৫টি স্কুল খুলবে বুধবার

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৩ Time View

বান্দরবানের ঘুমধুম সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠায় বন্ধ ঘোষণা করা ৫টি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ১ মাস পর বুধবার থেকে বন্ধ বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।

স্কুলগুলো হচ্ছে- বাইশফাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেজু গর্জনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তা বিবেচনায় গত ২৯ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয় সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে উঠায় স্কুলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার থেকে স্কুলগুলোতে ফের ক্লাস শুরু হবে।

তবে সীমান্ত এলাকাগুলোতে সতর্কাবস্থায় রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যরা।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। গোলাগুলির কোনো শব্দ নেই ঘুমধুম, তুমব্রু, জলপাইতলী, বাইশফাড়ি সীমান্ত এলাকাগুলোতে। সীমান্তের মানুষজন খেতখামারে কাজ করছে শঙ্কাহীন। তুমব্রু বাজারেও আগের মতো বেচাকেনা জমে উঠেছে। তবে সীমান্ত নিয়ে গুঞ্জন গুজব ছড়াচ্ছে কিছু মানুষ। তাদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন এই জনপ্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews