1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বরিশাল থেকে পিরোজপুরে বিএনপির রোডমার্চে নেতৃত্ব দেবেন যারা - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

বরিশাল থেকে পিরোজপুরে বিএনপির রোডমার্চে নেতৃত্ব দেবেন যারা

  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬ Time View

সরকার পতনের একদফা দাবিতে দেশব্যাপী রোডমার্চ করছে বিএনপি। আজ বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত রোডমার্চে অংশ নেবে দলটির নেতাকর্মীরা।

৬০ কিলোমিটার এই রোডমার্চে দুটি পথসভায় বক্তৃতা করবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।এতে মহানগর, জেলা ও উপজেলার নেতারা বক্তৃতা করবেন।

শনিবার সকাল ১০ টা বরিশাল বেলস পার্ক ময়দান থেকে সংক্ষিপ্ত সমাবেশ মধ্যে দিয়ে রোডমার্চ শুরু হওয়ার কথা।শেষ হবে পিরোজপুর শেয়ালকাঁটা ময়দান। এতে ভোলা, বরগুনা ও পটুয়াখালীসহ বৃহত্তর বরিশালের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ থাকবে।

এদিকে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ বিকাল ৪টায় রাজধানীর কারওরানবাজার পেট্রোবাংলা ভবনের সামনে সমাবেশ করবে। গণফোরাম ও পিপলস পার্টি
বিকাল ৪ টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর সমাবেশ করবে।

গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের সামনে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিকাল ৪ টায় শাহবাগ মোড় লিফলেট বিতরণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews