1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বাংলাদেশ এখন অরাজকপূর্ণ রাষ্ট্র: জেএসডি - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

বাংলাদেশ এখন অরাজকপূর্ণ রাষ্ট্র: জেএসডি

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৯ Time View

জাতীয় সমাজতান্ত্রিক দলের-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, নির্বাচনবিহীন ক্ষমতা দখল এবং আইনের শাসনকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করায় নৈরাজ্যকর রাজনীতি বাংলাদেশকে একটি অরাজকপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে।

জেএসডি সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি, লুটপাট ও অনিয়মের যে চিত্র বিরাজমান- তা ব্যর্থ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এ ধরনের শাসন ব্যবস্থা কোনো রাষ্ট্রে থাকলে সে রাষ্ট্রকে আর প্রজাতন্ত্র বলা যায় না। এই নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থাকে চিরতরে বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে হবে। এজন্য রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধন, প্রশাসন বিকেন্দ্রীকরণ, প্রদেশ গঠন ও স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছে।

ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবিতে সারা দেশব্যাপী গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে।

আজ বেলা ১১টায় বরিশাল প্রেস ক্লাবে জেলা ও মহানগর জেএসডি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এ কথা বলেন।

জেলা জেএসডির আহবায়ক ইকবাল খান জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম শামসুল আলম নিক্সন, সিরাজ উদ্দিন সিকদার, সমিরন হাওলাদার, আজিম হোসেন মানিক প্রমুখ।

সভায় ইকবাল ইউসুফ খান ফিরোজকে আহবায়ক এবং মোহাম্মদ রফিকুল ইসলাম খান সুমন, শাহাদাত হোসেন স্বপনকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর কমিটি গঠন করা হয়।

ইকবাল খান জাহিদকে আহবায়ক এবং পরিমল চন্দ্র হাওলাদার, মোহাম্মদ মনির হোসেনকে যুগ্ম আহবায়ক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews