1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৯ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে নির্মমভাবে কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে। বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মা জেকি আক্তার (৩৫), ছেলে মাহিন (১৪), মহিন (৭)। নিহতরা সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী ও সন্তান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুরপুর ইউনিয়নের চরছয়ানি গ্রামের সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসন্তান নিয়ে একটি পাকাভবনে থাকতেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসায় কাজ করতে আসা গৃহপরিচারিকা জেসমিন আক্তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দরজা না খোলায় পাশের বাড়ি থেকে জেকি আক্তারের জায়ের কাছ থেকে চাবি নিয়ে প্রধান ফটক খুলে ভেতরে গিয়ে বিল্ডিংয়ের দরজা বন্ধ দেখতে পায়।

এ সময় সে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে রুমের মেঝেতে মা জেকি আক্তার ও বড় ছেলে মাহিনের লাশ এবং পাশের বাথরুমে ছোট ছেলে মহিনের লাশ পায়।

এ সময় সাত মাস বয়সি কন্যাসন্তান ওজিহাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, মা ও বড় ছেলের রক্তাক্ত লাশ মেঝেতে এবং আরেক ছেলের লাশ বাথরুম থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যা করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ভোরের দিকে পূর্ব পরিচিত অথবা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ বাড়ির কোনো মালামাল খোয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews