1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বাসে আগুন দিলে কর্মীরা পায় ৩ হাজার টাকা - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বাসে আগুন দিলে কর্মীরা পায় ৩ হাজার টাকা

  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় একটি বাসে আগুন দেয়ার জন্য কর্মীরা তিন হাজার টাকা পায় বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আজ সোমবার (৬ই নভেম্বর) দুপুরে তথ্য জানায় সিটিটিসি।

সিটিটিসি জানায়, ঢাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার অন্যতম নির্দেশদাতা ছাত্রদল নেতা আমির হোসেন রকি ও তাঁর সহযোগী মো. সাকিব ওরফে আরোহানকে আটকের পর এ তথ্য তারা জানাতে পেরেছে।

গতকাল রোববার (৫ই নভেম্বর) সিটিটিসি ইউনিট কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল পেট্রোল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সিটিটিসির দাবি, বিএনপি নেতাদের নির্দেশে যানবাহনে অগ্নিসংযোগের বিষয়টি সমন্বয় করে আসছিলেন রকি। একটি বাসে আগুন দেওয়ার জন্য কর্মীরা পান তিন হাজার টাকা।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘রাজনৈতিক সহিংসতার অংশ হিসেবে আল আমিন স্থানীয় বিএনপির ঊর্ধ্বতন নেতাদের প্রত্যক্ষ নির্দেশনায় তাদের দলীয় নেতা মিজানসহ অন্যদের নিয়ে যাত্রীবেশে টিটিপাড়া থেকে বাসে ওঠেন এবং ঘটনাস্থলে পেট্রোল ঢেলে আগুন দেন। তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে সিটিটিসি ও মুগদা থানার একটি যৌথ দল গতকাল ভোরে গাজীপুরের বাসন থেকে অগ্নিসংযোগকারী গ্রুপের মূল সমন্বয়কারী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিএনপিকর্মী মিজানুর রহমান জানান, অবরোধের প্রথমদিন সূত্রাপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রকি তাকে ফোনে বাসে আগুন দেওয়ার নির্দেশ দেন। রকি তাকে বলেন, ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষ নেতারা বিষয়টি সম্পর্কে অবগত ও তাদের নির্দেশেই কাজ হচ্ছে। তিনি আরও জানান, যদি মিজান আগুন দিতে পারেন, তবে বিএনপি আর কয়েকদিন পর ক্ষমতায় এসে তাকে এমন টাকা-পয়সার ব্যবস্থা করবে যে, কোনো অভাব থাকবে না।

জিজ্ঞাসাবাদে রকি আরও জানান, ৩১শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত বিএনপির ডাকা প্রথম ধাপের অবরোধের চেয়ে ৫-৬ নভেম্বরের দ্বিতীয় ধাপের অবরোধে যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগের ঘটনায় বিএনপি নেতাদের কাছ থেকে দ্বিগুণ টাকা দেওয়ার ঘোষণা এসেছে। আটক রকি প্রথম ধাপের অবরোধে মুগদার বাইরেও আরও বেশ কয়েকটি অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে শাহবাগ ও কোতয়ালী থানায় আরও দুটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews