1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না : কাদের - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না : কাদের

  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে। বরং বিএনপি ও তার দোসররাই একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি আরও বলেন, বিএনপির লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি। হঠাৎ তারা সশস্ত্র হয়ে উঠতে পারে। তবে তারা যতই বাধা দিক নির্বাচন ঠেকানো যাবে না।

ডক্টর ইউনুসের সাজা নিয়ে প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আদালতের রায়েই তিনি দন্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোন দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?

জাপার কিছু প্রার্থীর নির্বাচন থেকে সরে আসা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির ২/১ জন ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন নাও করতে পারেন। কিন্তু দলগতভাবে নির্বাচন থেকে সরে তারা সরে যাবে মনে হয় না। যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে তারাতো কেউ সরে যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews