1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বিশ্বের দরবারে উন্নত দেশ গড়ার লক্ষে আবারও নৌকায় ভোট দিন: লাবু চৌধুরী - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বিশ্বের দরবারে উন্নত দেশ গড়ার লক্ষে আবারও নৌকায় ভোট দিন: লাবু চৌধুরী

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৯৭ Time View

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, নৌকা মার্কা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা। নৌকা মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা। নৌকা মার্কা জনগণের মার্কা। জনগণের ভাগ্য উন্নয়ন করাই আ’লীগের মূল লক্ষ্য। নৌকা ক্ষমতায় এলে জনগণের উন্নয়ন হয়, জনগণের ভাগ্যের উন্নতি হয়। নৌকা ক্ষমতায় থাকলে দেশের জনগণ খেয়েপরে শান্তিতে থাকতে পারে। অন্য কেউ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয় না।

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী তার সারাটি জীবন আপনাদের জন্য উৎসর্গ করেছেন। এই অঞ্চলের প্রতিটি উন্নয়ন আমার মায়ের হাত দিয়ে করা। এখানকার ইট-বালীতে আমার মায়ের কথা বলে। আমার মায়ের মতো আমি সারাজীবন আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিবেন।

তিনি আরো বলেন,নৌকা মার্কায় ভোট দিলে প্রধানমন্ত্রীর লাভ হবে। নৌকার বাইরে ভোট দিলে প্রধানমন্ত্রীর কোন লাভ হবে না। তাই বিশ্বের দরবারে উন্নত দেশ গড়ার লক্ষে আপনারা আবারও নৌকায় ভোট দিন।

বুধবার (৩ জানুযারী) ফরিদপুরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের আয়োজিত নৌকার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি লাবু চৌধুরী এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুর জামান চৌধুরী জুয়েল, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার,সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর,জেলা মৎস্যজীবি লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন,উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা,আওয়ামী লীগ নেতা এ্যাড.হাবিবুর রহমান, কাজী শাহ জামান বাবুল,জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল,উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন,যুবলীগ নেতা দেবাশীষ নয়ন,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খাঁন রাজ প্রমূখ।

এ সময় জনসভায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার কর্মী সমর্থকদের সমাগম ঘটে। উপস্থিত সবাই নৌকা’ নৌকা’ বলে চারপাশ প্রকম্পিত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews