1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
বৃহস্পতিবার থেকে ৩ দিনের ছুটি, টার্মিনালে ভিড় - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বৃহস্পতিবার থেকে ৩ দিনের ছুটি, টার্মিনালে ভিড়

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯ Time View

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি। ঈদে মিলাদুন্নবীর পর দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাংক ও বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও তিন দিন ছুটি কাটিয়ে আগামী রোববার অফিস করবেন।

বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। শুক্র ও শনিবার (২৯ ও ৩০ সেপ্টেম্বর) দুদিন সাপ্তাহিক ছুটি। অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত (২৮-৩০ সেপ্টেম্বর) টানা তিন দিন ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

তিন দিন ছুটি উপলক্ষে অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন। বুধবার অফিস করে অনেকেই গ্রামের বাড়ির পথে যাত্রা করবেন বলে জানা গেছে। ফলে বিকালের পর রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ভিড় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার রাতের সব বাসের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণের সঙ্গে সংশ্লিষ্টরা।

মহাখালী বাস টার্মিনালে বাসের টিকিট বিক্রি করা মোহাম্মদ আলী বলেন, সচরাচর বৃহস্পতিবার যাত্রীদের যে ভিড় হয়ে থাকে, তিন দিনের ছুটির কারণে সেই ভিড়টা বুধবারই হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন গন্তব্যের বুধবার রাতের বাসের টিকিট সব বিক্রি হয়ে গেছে।

যাত্রীরা জানিয়েছেন, যাত্রীর চাপ বেশি থাকায় ভাড়াও কিছুটা বেড়েছে। তবে সায়েদাবাদ টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা জানিয়েছেন, ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। অন্যান্য সময় যাত্রী কম থাকায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হয়। এখন সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews