বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বস্ত্র বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বোয়ালমারী উপজেলার সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. হিরু মুন্সি।
বুধবার (২০ মার্চ) উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলা সংলগ্ন হিরু মুন্সির নিজেস্ব নতুন কার্যালয়ে বিভিন্ন এলাকার সাধারণ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বোয়ালমারী উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. হিরু মুন্সি, মধুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সালাম।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার নারী পুরুষ উপস্থিত ছিলেন। আগত নারীদের মাঝে শাড়ী কাপড় ও পুরুষদের লুঙ্গি বিতরণ করেন।