1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ভাইয়ের হাত থেকে বাঁচতে বোনের সংবাদ সম্মেলন - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ভাইয়ের হাত থেকে বাঁচতে বোনের সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৭ Time View

সৎভাইদের হাত থেকে বাঁচতে এবং বাবার দেওয়া সম্পত্তির মালিকানা ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন সুরাইয়া রোমান নামের এক ভুক্তভোগী। রোববার বিকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও তার স্বামী মিরাজ খান।

সংবাদ সম্মেলনে সুরাইয়া রোমান বলেন, ৪ বছর বয়সে আমার বাবা আমাকে সাফ কবলা দলিল করে ৯.৯০ শতাংশ জমি লিখে দেন। বাবা নিজ দায়িত্বে ওই জমিতে দুইটি বিল্ডিং করে দেন। বাড়ির নাম রাখেন সুরাইয়া ভিলা; কিন্তু আমার বিয়ে হলে স্বামীর সংসারে চলে যাই। তার কিছু দিন পরে আমার বাবা মারা যান। পরে জানতে পারি আমাকে দেওয়া জমির ৫.৭৭ শতাংশ আমার দুই সৎভাই মিজানুর রহমান সোহান ও সোহাইল মাহমুদ আমাকে নাবালিকা ও অবিবাহিত দেখিয়ে মায়ের নামের স্থানে সৎমায়ের নাম দিয়ে ২.৪৭ ও ৩.৩০ শতাংশ জমির দুটি ভুল দলিল মূলে আমার বাবাকে অভিভাবক বানিয়ে লিখে নেন।

তিনি আরও বলেন, তারা সম্পূর্ণ মালিকানা দাবিতে ভাড়া উঠানোর চেষ্টা করেন। এ বিষয়ে স্থানীয় কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করলে থানার ওসি দুইপক্ষকে বাড়ি ভাড়ার টাকা ভাগ করে নিতে বলেন। আমি উপায় না পেয়ে গাজীপুর সিনিয়র সহকারী জজ ১ম আদালতে দলিল বাতিলের মামলা দায়ের করি। টানা তিন বছর চলে মামলা। ২০২৩ সালে সেই মামলার ডিক্রি পাই আমি। পরে আমি তাদের জানালে তারা মানতে চায় না। এরপর থেকে চলতে থাকে সৎভাইদের সঙ্গে দ্বন্দ্ব।

ভুক্তভোগী বলেন, সৎভাইয়েরা এলাকার স্থানীয় কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমার বিল্ডিং দখল করতে পাঁয়তারা শুরু করে। আমার স্বামীকে মারধরের হুমকি প্রদান করতে থাকে। আমি এই সন্ত্রাসীদের ওই জমির দলিল ও কোর্টের ডিক্রি দেখালে তারা আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। বর্তমানে আমাদের জীবন নিয়ে শঙ্কায় আছি। যেকোনো সময় তারা আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। এ সময় ভুক্তভোগী প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা এবং বাবার দেওয়া সম্পত্তি ফিরে পেতে আকুল আবেদন করেন।

এ বিষয়ে জানতে চাইলে সৎভাই মিজানুর রহমান সোহান বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। আর বক্তব্য দিয়েও কোনো লাভ হবে না। কেননা তারা যত চেষ্টাই করুক কোর্টে গিয়েও ফল পাবে না। নিউজ না করাই ভালো, কেননা করলে আমারো কোনো ক্ষতি হবে না, আর তাদেরও কোনো লাভ হবে না।

কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান বলেন, আগের ওসি থাকাকালে এ ঘটনা হয়েছে। আমি এ বিষয়ে কিছু জানি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews