1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
মজুদদারদের বিরুদ্ধে কঠোর হবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

মজুদদারদের বিরুদ্ধে কঠোর হবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১০৫ Time View

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস সামনে রেখে যেসব মজুদদার নিত্যপণ্যের দাম বাড়ানো বা বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবেন সরকার তাদের ব্যাপারে কঠোর হতে একটুও পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে আমরা রমজানে পাঁচটি পণ্য দেবো। এখন দিচ্ছি তেল, চিনি, ডাল, চাল- এই চারটি আইটেম। সারা বাংলাদেশে এক কোটি পরিবার এই চারটি আইটেম পাবে। প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমাদের বলেছেন, ঢাকা শহর ও এর আশেপাশে যেসব শ্রমিক বসতি এলাকা আছে সেখানে যেন ফোকাস করা হয়।

তিনি বলেন, আমরা খেটে খাওয়া মানুষদের টিসিবির পণ্যের আওতায় আনতে চেষ্টা করবো। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের একটা দায়িত্ব আছে। আমরা সাত হাজার ৭০০’র বেশি ডিলারের মাধ্যমে টিসিবির কর্মযজ্ঞ পরিচালনা করি। তা না হলে এটি সম্ভব হতো না। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে টিসিবির পণ্যের সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এক কোটি স্মার্ট কার্ড দেবো। ২০ লাখ কার্ড প্রস্তুত হয়ে গেছে। সেটি আমরা বিতরণ করবো। আগামীতে আমরা সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করবো। আমরা টিসিবির পণ্য বিক্রি শুরু করেছিলাম ট্রাকের মাধ্যমে। সেখান থেকে দোকানে এসেছি। পরবর্তী সময়ে এটি যেন ন্যায্যমূল্যের দোকানের মতো হয়। বিশেষত কর্মজীবীরা যেন বিকেলেও ন্যায্যমূল্যে পণ্য নিতে পারেন আমরা সে ধরনের ব্যবস্থা নিয়ে আসবো।

আহসানুল ইসলাম টিটু আরও বলেন, আমরা পোশাকশ্রমিকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করবো। একই সঙ্গে ডিলারদের জবাবদিহি নিশ্চিত করতে প্রতি বছর তাদের নিয়োগ ও নবায়নের ব্যবস্থা রাখবো। জনপ্রতিনিধিদের অনুরোধ করবো, তারাও যেন এই কার্যক্রমটা মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসেন, প্রধানমন্ত্রীর উদ্যোগটা যেন সফল হয়।

প্রতিমন্ত্রী বলেন, আগামী রমজান পর্যন্ত টিসিবির জন্য আমাদের পণ্য মজুদের সব ব্যবস্থা করা হয়েছে। রমজান পর্যন্ত টিসিবির কোনো পণ্যের সমস্যা হবে না। তিনি  বলেন, যারা সৎভাবে ব্যবসা করবেন তাদের সব ধরনের সহযোগিতা সরকারের তরফ থেকে দেয়ার চেষ্টা থাকবে। তবে রমজান সামনে রেখে যারা কারসাজি বা পণ্য মজুদ করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করবেন তাদের ব্যাপারে কঠোর হতে একটুও পিছপা হবো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews