1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
মধুপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত - www.khojbd24.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

মধুপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃসুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে সামনে রেখে বিজয়ের মাস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মোটের বাজারে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম মিনি সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩১ডিসেম্বর)বিকেলে উপজেলার মোটের বাজার আউশনারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. মাহ্ফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোটের বাজার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম হযরত।
১০ ওভারের ফাইনাল খেলায় অমিত স্মৃতি সংঘ কাকরাইদ‘কে ৫ উইকেটে হারিয়ে লাইনপাড়া ক্রিকেট একাদশ বিজয় লাভ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আউশনারা ইউনিয়ন পরিষদের সদস্য মো.মফিজ উদ্দিন সরকার, পৌর ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান মাশরাফি, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মো. মাহ্ফুজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews