1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
মধুমতী সেতু বদলে দিয়েছে দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

মধুমতী সেতু বদলে দিয়েছে দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৫৬ Time View

গোাপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনায় মধুমতী সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের অর্থনীতির পালে লেগেছে নতুন হওয়া। গত এক বছরে এই সেতু দিয়ে টোল আদায় হয়েছে ১২ কোটি টাকা। এই সেতু এ অঞ্চলের অথনৈতিক কর্মকান্ডে গতি এনেছে, সহজ হয়েছে কৃষি বাণিজ্য। যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনায় মধুমতী সেতু চালু হয় গেল বছর ১০ অক্টোবর। দৃষ্টিনন্দন এ সেতু হলো দেশের প্রথম ছয় লেনের সেতু। এ সেতুর পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া উপজেলা।

এই সেতু থেকে গত এক বছরে টোল আদায় হয়েছে ১২ কোটি টাকা। মধুমতি সেতু পার হয়ে ঢাকা-কলকাতা রুটের বাস সার্ভিসসহ স্থানীয় পরিবহন চলাচল করছে। সেতুটি চালু হওয়ায় ঢাকার সঙ্গে নড়াইল, যশোর, খুলনা, বেনাপোল, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। কমেছে পথের দুরত্ব। ফলে ভোগান্তি ছাড়াই মধুমতি নদী পার হওয়ায় খুশি যাত্রী ও চালকরা।

মধুমতি সেতু চালু হওয়ার পর গোপালগঞ্জসহ নড়াইল ও যশোর জেলার মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে বলে জানান

গোপালগঞ্জ মধুমতি সেতুর প্রকল্প ব্যবস্থাপক রেজাউল ইসলাম। মধুমতি সেতু বাস্তবায়নে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বলে জানালেন, জেলা প্রশাসক মাহবুবুল আলম ।

মধুমতি সেতুটি হওয়ায় গোপালগঞ্জেসহ দক্ষিণাঞ্চলের শিল্প-কলকারখানায় বিনিয়োগ বাড়ছে। কৃষিতে এসেছে নতুন বিপ্লব। বাড়ছে কর্মসংস্থান। বিকশিত হচ্ছে পর্যটন শিল্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews