
ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩শে জানুয়ারি) সকালে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলা সদরের সরকারি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, সকালে মহাসড়কের সরকারি হাসপাতালের সামনে ফুলপুরগামী আলু বোঝাই একটি ট্রাক ও ময়মনসিংহগামী পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিক-আপের চালক কামরুল মিয়া নিহত হন।
এসময় পিক-আপের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Leave a Reply