
নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও সহিংসতার অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের স্থগিত করা একটি কেন্দ্রের ভোট আগামী ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৮ই জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
জানা গেছে, গতকাল রোববার ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ভাঙচুর করে ৬টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফলে কেন্দ্রটির ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। ভোটের ফলাফল দেখা যায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম। এ কারণে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।
এ আসনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।
Leave a Reply