1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
মাধবপুরে আবর্জনা পূর্ণ খাল পরিষ্কারে নেমেছেন হবিগঞ্জের- ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন - www.khojbd24.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

মাধবপুরে আবর্জনা পূর্ণ খাল পরিষ্কারে নেমেছেন হবিগঞ্জের- ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৪০ Time View

মোঃ খাইরুল ইসলাম খান মাধবপুর উপজেলা হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে দীর্ঘ বছরের আবর্জনা পূর্ণ খাল পরিষ্কারে নেমেছেন হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নব নির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার ২৭ (জানুয়ারি) সকাল ১১টায় মাধবপুর পৌর সভায় ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক সংগঠনের আয়োজনে শতাধিক কর্মী নিয়ে উপস্থিত থেকে এ পরিষ্কার অভিযান শুরু করেন এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন। জানা যায় উপজেলা সদরের প্রবেশমুখ হয়ে সোনাই নদীতে যুক্ত হওয়া খালটির পানি পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার তিতাস নদীতে প্রবাহিত হত। যুগ যুগ ধরে খালের মধ্যে মনুষ্য সৃষ্টি আবর্জনা দ্বারা ভরাট হয়ে গিয়েছিল। জনগনের দাবীর মুখে এ খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। মাধবপুর বাজারের প্রবীন ব্যবসায়ী ফজলুর রহমান জানানা, শিবপুর খাল নামে পরিচিত এই খালটি দিয়ে একসময়ে নৌকা দিয়ে বিভিন্ন অঞ্চলের লোক বাজার করতে আসতো। কালের আবর্তে আজ এই খালটি ভরাট হয়ে আবর্জনার ভাগারে পরিনত হয়েছে। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের একাধিক ব্রিজ। যা বর্তমানে অকেজো। খালটি পরিষ্কার করায় বাজারের লোকজন দূর্গন্ধ থেকে রেহাই পাবে। খাল পরিষ্কার অভিযান শুরু করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক এমপি বলেন, আমাদের চারপাশ পরিষ্কারে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সরকারী বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রীয় দ্বায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সবিশেষে খাল পরিষ্কারের ব্যয় বাবদ ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews