নিজস্ব প্রতিবেদক: সন্ধ্যার পরও রাজধানীর যে বেইলী রোড ছিলো মানুষের কোলাহলে মুখরিত, কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার পর স্বজনদের আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর কাচ্চি ভাইয়ের ভবন থেকে ফ্রিজিং ভ্যানে করে মরদেহগুলো নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে।
এসময়, স্বজনরা এসময় বেইলী রোড থেকে হাসপাতাল ছুটতে থাকেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কেউ খুঁজছেন ভাইকে, কেউ বোনকে, কেউ এসেছেন বন্ধুর খোঁজে।
এসময় কারো মৃত্যুর খবর নিশ্চিত হলেই স্বজনরা ভেঙ্গে পড়ছেন কান্নায়। অনেকে আবার আশায় বুক বাঁধছেন তাদের কাছের মানুষটি হয়তো বেঁচে আছেন।