
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে একাধিক স্থানে বন্দুক হামলায় ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জন। স্থানীয় সময় বুধবার (২৫শে অক্টোবর) রাতে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বার, গ্রিল রেস্টুরেন্ট এবং বিনোদনকেন্দ্রে এ বন্দুক হামলা চালানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হামলাকারীকে আটক করতে না পারার কারণে আবারও এ হামলা করতে পারে আশঙ্কা করছেন তারা। কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায় নি। এ ঘটনায় তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, হামলাকারীকে ধরতে অভিযান চলছে। ঘটনার পর থেকে ঐ এলাকার দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের বাড়িতে থাকার জন্য বলা হয়েছে এবং কোনো সন্দেহজনক ব্যক্তিদের দেখতে পেলে ৯১১ জরুরি সেবা নম্বরে এ কল করার কথা বলা হয়।
Leave a Reply