নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসন খালি রেখেছে জাতীয় পার্টি।
সোমবার বিকেলে জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করা সময় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদ এই আসনে নির্বাচন করার বিষয়ে এখনো কিছু না জানানোয়, সম্মান দেখিয়ে আসনটি খালি রেখেছে।
তবে, শুধু রওশন এরশাদ নয়, তার অনুসারীদের বাদ রেখেই আসন্ন জাতীয় নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে দলটি।
রংপুর-৩ আসনে সাদ এরশাদের পরিবর্তে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নাম ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালে সাদ এরশাদ রংপুর-৩ থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।