1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ পিকেটিং - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ পিকেটিং

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪১ Time View

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের শেষ দিনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে তারা।

সকালে বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তেজগাঁও কলেজ ছাত্রদল।

সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন— মনকির হাসান সাগর, শামিম আহমেদ রবিন, মাসুদুর রহমান, এস আই জুয়েল শিকদার, হাফিজ আল মাহমুদ, নাঈমুল ইসলাম নাজিম, নাজমুল হুদা রাকিব, নাহিদুল ইসলাম বেপারি, আল-মামুন মালতিয়াসহ শতাধিক নেতাকর্মী।

অবরোধে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলও।

এদিকে সকালে রাজধানীর মগবাজারে বিক্ষোভ মিছিলসহ রেললাইন অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নেতা রাম পাল, কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল হক, জামিল হোসেন, মাহবুব মিয়া, যুগ্ম সম্পাদক হাসান আল আরিফ, হাফিজুর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, মওদুদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আখতার আহসান দুলাল, পাঠাগার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিংকু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মোমিন ও শাহাদাত হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews