1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - www.khojbd24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৫৫ Time View

বিএনপির ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা।

রাজধানীর কারওয়ান বাজর এলাকায় কাজী নজরুল ইসলাম সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তেজগাঁও কলেজ ছাত্রদল। সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন শামিম আহমেদ রবিন, সাখওয়াত হোসেন সরকার, আশিক আহমেদ, হাফিজ আল মাহমুদ, মামুন মালতিয়া, নাজমুল হুদা রাকিব, মেশকাত হোসেন, আব্দুর রহমান, মাহফুজুর রহমান, রাশেদ খান, সোহানূর রহমান সাগর, ইভান আহমেদ সুজন, আরিফুল ইসলাম আরিফ, হাসনাইন আহমেদ, সাইফুল ইসলাম (শিকদার শাহিন), বেল্লাল আকন, নাজমুল হাসান পাপন, আদনান মিরাজ প্রমুখ।

রামপুরা-বনশ্রী এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ আলম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনুস আলী রাহুল, ফয়সাল আহম্মেদ সোহেল, সুমন, বাবু ভুইয়া, মারজুক আলামিন, সহসাধারণ সম্পাদক আজিজুল হক জিওন, মিথুন, আরিবা নিশীথ, সহসাংগঠনিক সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক। সহসম্পাদক শামীম আকন, সদস্য মাকসুদা মনি, শারমিন সুলতানা রুমা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাকসুদা রিমা, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিত্য, রুবেল আবিদ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক বায়েজিদ রশিদ, মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম তপু, সদস্য সহিদুল ইসলাম রাজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews