
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকাসহ পদ্মাপাড়ের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহের ভাঙনে ছয় ও সাত নম্বর ফেরিঘাটের একটি অংশ নদীতে বিলীন হয়ে গেছে।
বিলীন হওয়ার পথে আরও দুটি ঘাট। ঝুঁকিতে রয়েছে নদীপাড়ের পাঁচ শতাধিক পরিবারও। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। তবে স্থানীয়দের দাবি, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার।
অসময়ে আগ্রাসী হয়ে উঠেছে প্রমত্তা পদ্মা নদী। আচমকা ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাট ও আশপাশের এলাকায়। গত এক সপ্তাহে ৬ ও ৭ নম্বর ফেরি ঘাটের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়েছে। অনেক স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল।
ভাঙছে দৌলতদিয়া ইউনিয়নের ছাত্তার মেম্বার পাড়া ও বাহিরচর দৌলতদিয়া গ্রাম। ইতোমধ্যেই গ্রামগুলোর ফসলি ক্ষেত নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে এখানে বাস করা পাঁচ শতাধিক পরিবার। ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে জানালেন বিআইডব্লিউটিএ’র আরিচার কারিগরি সহকারী মো. মনিরুজ্জামান। স্থানীয়দের ধারণা এবছর পদ্মা আগ্রাসী রূপ নিতে পারে। ভাঙন ঠেকানো না গেলে ভিটেহারা হবে অসংখ্য পরিবার।
Leave a Reply