1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
রিমালের অঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি ও গাছপালা - www.khojbd24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

রিমালের অঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি ও গাছপালা

  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৪৭ Time View

ডেস্ক : প্রবল ঘূর্ণিঝড় রিমালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছ, বিধ্বস্ত হয়েছে কাঁচা-পাকা ঘরবাড়ি। ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

খুলনা মহানগরীর নিম্নাঞ্চলে ঝড়ের ফলে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে। ভেঙে গেছে অনেক বাড়িঘর ও গাছপালা। গাছ পড়ে বন্ধ হয়েছে অনেক সড়কে যান চলাচল। তলিয়ে গেছে মাছের ঘের ও ফসলি জমি।

এদিকে, এরই মধ্যে ভোলায় পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার। জোয়ারের পানিতে ঢালচরসহ নিম্মাঞ্চলের ঘরবাড়ি ধসে পড়ার খরর পাওয়া গেছে।

সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে একাধিক পয়েন্টে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গাছগাছালি ভেঙে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় জনতা ভেঙে পড়া গাছ সরিয়ে ফেলায় ভোর রাতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যায়। ধ্বসে গেছে উপকুলীয় এলাকায় বেশ কিছু কাঁচা ঘর বাড়িও।

অন্যদিকে, উপকূলের জেলা বাগেরহাটের মোংলা, রামপাল, মোড়েলগঞ্জ ও শরণখোলাসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে চিংড়ির ঘের। বিদ্যুৎ বিচ্ছিন্ন সম্পূর্ণ বাগেরহাট জেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews