1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
রিমালের কারণে ৫ জেলায় পাহাড়ধস হতে পারে - www.khojbd24.com
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

রিমালের কারণে ৫ জেলায় পাহাড়ধস হতে পারে

  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৪৮ Time View

ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারিবৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ৫ জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। আজ রোববার (২৬শে মে) আবহাওয়া অধিদপ্তরে বিশেষ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

এই ভূমিধস নিয়ে স্থানীয় অধিবাসীদের সতর্ক করতে এরই মধ্যে প্রশাসন থেকে উদ্যোগ নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করা শুরু হয়েছে। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এলাকায় জেলা প্রশাসনের উদ্দ্যেগে মাইকিং করা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝড়ো হাওয়া সহ ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (২৮৯ মিমি) বর্ষণ হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews